চট্টগ্রামে আরো ১৯২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭ হাজার ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯২ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৭৬ জন নগরের ও ৩৬ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৭ হাজার ৪৮ জনের মধ্যে ২০ হাজার ৬১৯ জন নগরের ও ৬ হাজার ৪২৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২৬ জন; এর মধ্যে ২৩১ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের ও সিভাসুতে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইম্পেরিয়াল হাসপাতালে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের ও শেভরণে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার কিছুদিন ধরেই বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরো ১৯২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭ হাজার ছাড়াল

আপডেট সময় : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০