চট্টগ্রামে আরো ৩ করোনা রোগী শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২৮৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ৩ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।
আজ শনিবার (২রা মে) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন শনিবার বিআইটিআইডিতে ১৭১ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা পজেটিভ আসে ৬ জনের। এর মধ্যে তিনজন চট্টগ্রামের। আক্রান্তরা চন্দনাইশ, সন্দ্বীপ ও রাঙ্গুনিয়ার বাসিন্দা। এর মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এই নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।










