চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ফুফুর বাসা থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু্লিশ। নিহত মিনহাজুল করিম (১৯) আনোয়ারা উপজেলার খানসামা এলাকার রেজাউল করিমের ছেলে।

শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মিনহাজুল কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পুলিশ জানায়, গতবছর ব্যবসায় লোকসান হওয়ায় চট্টগ্রাম শহর থেকে পুরো পরিবার আনোয়ারা গ্রামের বাড়িতে চলে যান মিনহাজুলের বাবা। এর পর থেকে মিনহাজুল বাকলিয়ায় ফুফুর বাসায় থেকে পড়াশোনা করতেন। গত কয়েকমাস ধরে হতাশাগ্রস্ত ছিলেন মিনহাজুল।

হতাশা থেকে মিনহাজুল ‘আত্মহত্যা’ করতে পারেন এমন তথ্য জানিয়ে বাকলিয়া থানার পরিদশর্ক (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, ‘পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে মিনহাজুল করিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯