চট্টগ্রামে একদিনেই আরও ৩৭২ করোনা রোগী শনাক্ত, ৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ৭৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৭২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৫৯ জন নগরের ও ১১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৮ হাজার ৮৫২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৬ হাজার ৯৮ জন নগরের ও ২ হাজার ৭৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামে ৫ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে চারজন উপজেলার ও একজন নগরের। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৭৮ জন; এর মধ্যে ১৩৪ জন নগরের ও ৪৪ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১০ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩০ জন নগরের ও ৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬১ ও উপজেলার ১২ জনের করোনা মিলেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৩৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৬ জন নগরের ও ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৬ জন ও উপজেলার ৮ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণ ল্যাবে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৫ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ৭, আনোয়ারার ৪, চন্দনাইশের ৭, পটিয়ার ৮, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ১৯, রাউজানের ১৫, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ২১, মিরসরাইয়ের ৩ ও সীতাকুণ্ডের ৫ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরের ৪১ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৬৫ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে একদিনেই আরও ৩৭২ করোনা রোগী শনাক্ত, ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০