চট্টগ্রামে একদিনেই সর্বোচ্চ ৪৪৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ১৬৪৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড ৪৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৩২৪ জন নগরের ও ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি।

এ নিয়ে চট্টগ্রামে ৮ হাজার ৪৭২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৫ হাজার ৮৩৯ জন নগরের ও ২ হাজার ৬৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৭৩ জন; এর মধ্যে ১৩৩ জন নগরের ও ৪০ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২২ জন ও বিভিন্ন উপজেলার ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জন নগরের ও ১৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০৭ ও উপজেলার ১৪ জনের করোনা মিলেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৮৩ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২৪ জন নগরের ও ৫৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনার জীবাণু মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ জন ও উপজেলার ৩ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণ ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৩ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১২১ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ২, আনোয়ারার ৬, চন্দনাইশের ৭, পটিয়ার ৯, বোয়ালখালীর ৬, রাউজানের ৬, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ২২, মিরসরাইয়ের ২৬, সন্দ্বীপে ৫ ও সীতাকুণ্ডের ১৪ জন আছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৯ জন সুস্থ হয়েছেন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২৪ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে একদিনেই সর্বোচ্চ ৪৪৫ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৯:১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০