সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন। দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ৭ম বর্ষপূর্তি জমজমাট আয়োজনে নগরীর পুলিশ প্লাজায় এশিয়ান টিভির বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দিন।
প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ জ ম নাছির উদ্দিন এর কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এশিয়ান টেলিভিশন মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত থাকবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পর্ব দিয়ে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানমালায় আরও ছিল সংগীত, নৃত্য, কথামালা, আবৃত্তিসহ সাংস্কৃতিক নানা আয়োজন।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারু কলা ইনিস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজল দেব নাথ।
শুভেচ্ছা জানাতে আসেন, সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান বিপিএম,পিপিএম বার,
চট্টগ্রাম বিএনপির নগর সভাপতি ডাক্তার শাহদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, যুবলীগের নগর যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ছাত্র দলের নগর সভাপতি গাজী সিরাজ, সিডিএর প্রকৌশলী এ.এ.এম হাবিবুর রহমান, মহিলা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও ভাইস প্রেসিডেন্ট রেখা আলম, মোহনা টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান মনজুর হোসেন মনজু, আনন্দ টিভি চট্টগ্রাম প্রধান মো: আকরাম হোসেন, বিজয় টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নিজাম উদ্দিন প্রতিনিধি মোরশেদ হোসেন চৌধুরী, কাজি হাবিব রেজা, চ্যানেল এস টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি এন এ খোকনএশিয়ান টেলিভিশন এর পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন, বিভাগীয় বার্তা প্রধান ওয়াহিদ জামান, পরিচালনা পরিষদ সদিস্য হুমায়ুন কবির সহ চট্টগ্রাম বিভাগে কর্মরত রিপোর্টার ও সংশ্লিষ্টরা।
এশিয়ান টিভির আগামীর পথচলা সুন্দর ও সার্থক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিথির।
পুরো অনুষ্ঠান সঞ্চলনা করেন চট্টগ্রামের রিপোর্টার কাজী মাহাফুজুল হক।