চট্টগ্রামে কমছে করোনা শনাক্তের সংখ্যা, শনাক্ত ৩২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩২ জন। নতুন শনাক্তদের মধ্যে ২৬ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ২১৬ জনের মধ্যে ১৫ হাজার ৫৫০ জন নগরের ও ৫ হাজার ৬৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৪ জন; এর মধ্যে ২১১ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮২ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১ জনের নমুনা পরীক্ষা করে তার দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে কমছে করোনা শনাক্তের সংখ্যা, শনাক্ত ৩২ জন

আপডেট সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০