চট্টগ্রামে করোনামুক্ত হলেন আরো ৫ রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২৭৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া আরো পাঁচ রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই পাঁচ রোগী বুধবার সকালে বাড়ি ফিরে যান।সুস্থ হওয়া এসব রোগী হলেন, নগরীর দামপাড়া ১ নম্বর গলির ২৫ বছরের যুবক জাহেদুল হক মামুন, হালিশহর শাপলা আবাসিক এলাকার ৪০ বছর বয়সী নারী হাসিনা বেগম, সাগরিকার গার্মেন্টস কর্মকর্তা ওমর আলী, পাহাড়তলী সিডিএ এলাকার সবজিবিক্রেতা কামাল উদ্দিন ও সীতাকুন্ডের আনোয়ার হোসেন।জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম জানান, ‘পাঁচ আক্রান্ত রোগীর পরপর দুইবার পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তাদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট আসে। তাই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।গত ৫ এপ্রিল ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে জাহেদুল হক মামুনের কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। তিনি চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত দামপাড়ার মুজিবুল হকের ছেলে।

গত ৮ এপ্রিল হালিশহর শাপলা আবাসিক এলাকার বাসিন্দা হাসিনা বেগমের কোভিড-১৯ শনাক্ত হয়। একই দিন করোনা শনাক্ত হয় সাগরিকার ভার্টেডক্স গার্মেন্টসের কর্মকর্তা ওমর আলী ও সীতাকুন্ডের আনোয়ার হোসেনের।

পাহাড়তলী সিডিএর সবজিবিক্রেতা কামাল উদ্দিনের করোনা ধরা পড়ে ১০ এপ্রিল।এর আগে সোমবার বিআইটিআইডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নগরীর আকবর শাহ ও ফিরিঙ্গিবাজার এলাকার দুই করোনা আক্রান্ত রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে করোনামুক্ত হলেন আরো ৫ রোগী

আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০