চট্টগ্রামে করোনার পরিস্থিতির অবনতি, দেশে ফিরে গেলেন আফগান শিক্ষার্থী’রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ৭৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
বন্দরনগরী চট্টগ্রামের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিনই। এবার করোনার শঙ্কায় চট্টগ্রাম ছেড়েছেন ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন’ এর ১১০ জন আফগান শিক্ষার্থী।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন আফগানিস্তানের এ শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে আফগান দূতাবাসের সহকারী ওয়াইস রেজা।ইতোমধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ফেরত নিয়েছে বিভিন্ন দেশ। শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশে কর্মরত রয়েছেন-এমন অনেক দেশের নাগরিক তাদের নিজস্ব সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ দেশে ফিরে গেছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন চট্টগ্রামের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন’ এর এই ১১০ জন শিক্ষার্থী।বাংলাদেশে অবস্থানরত আফগানিস্তানের দূতাবাস থেকে সরাসরি তদারকির মাধ্যমে তাদের এই ফিরে যাওয়া কর্যক্রম পরিচালনা করা হয়।আফগান দূতাবাসের সহকারী ওয়াইস রেজা বলেন, ‘আমরা আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। তাছাড়া বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের দেশের সম্পদ কোমলমতি ছাত্রছাত্রীদের বিপদগ্রস্ত করতে পারি না। তাই এমন উদ্যোগ নিয়েছে আফগান সরকার।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার তাদের ফিরিয়ে আনা হবে। তবে এখন শিক্ষার্থীরা তাদের অবশিষ্ট কিছু পাঠ্যক্রম অনলাইনে সম্পন্ন করবেন। মাঝপথে শিক্ষার্থীদের ফিরে যাওয়ার সকল ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দেশের সরকার যৌথভাবে বহন করছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে করোনার পরিস্থিতির অবনতি, দেশে ফিরে গেলেন আফগান শিক্ষার্থী’রা

আপডেট সময় : ০৩:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০