চট্টগ্রামে করোনা আক্রান্তদের ৬৮ শতাংশই তরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৯৩৪ বার পড়া হয়েছে

Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রামে দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে তরুণ ও মধ্য বয়সীরাই বেশি। যা মোট আক্রান্তের ৬৮ শতাংশ।চট্টগ্রামে ৭১৬ জনের মধ্যে তরুণ ও মধ্যবয়সী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন। যা মোট আক্রান্তের ৬৮ ভাগ।

হাটবাজার, কিংবা পাড়া-মহল্লার অলিগলিতে হরহামেশাই ভিড় তরুণ যুবাদের। কেউ বেরিয়ে পড়ছেন জীবিকার তাগিদে, আবার কেউবা নানা অজুহাতে। এই অবস্থায় সংক্রমণ কমাতে ঘোরাঘুরি আর আড্ডা পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শচিকিৎসকদের।চিকিৎসকরা বলছেন, ২১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। তারা লকডাউন না মানার কারণে বাড়ছে সংক্রমণ।

বিএমএ চট্টগ্রাম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, যেহেতু লকডাউন শিথিল, কেউ কোনো বাধা পাচ্ছে না। তাই এ সুযোগে তারা বেশি বের হচ্ছে।তরুণ ও মধ্য বয়সীদের কারণে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির।

তিনি বলেন, চট্টগ্রামে আক্রান্তদের ৬৮ শতাংশই তরুণ ও মধ্যবয়সী। তারা অনেকসময় কোনো বাধা মানছে না। তবে তরুণদের জন্য অনুরোধ তারা যেন ঘরেই থাকে। প্রয়োজনে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এছাড়া চট্টগ্রামে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র ৭ শতাংশ আর ষাটোর্ধ্ব ৯ শতাংশ। মোট আক্রান্তের চার ভাগের এক ভাগ নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে করোনা আক্রান্তদের ৬৮ শতাংশই তরুণ

আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০