চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছেই, নতুন শনাক্ত ২০৬ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২০৬ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৭৪ জন নগরের ও ৩২ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ৬০৪ জনের মধ্যে ১৮ হাজার ৪৬০ জন নগরের ও ৬ হাজার ১৪৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৮ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের, শেভরণে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছেই, নতুন শনাক্ত ২০৬ জন

আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০