চট্টগ্রামে ছাত্রলীগের ২ কর্মীকে কোপালো যুবলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে ছাত্রলীগের ২ কর্মীকে কোপালো যুবলীগ

বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা।আহত দুই ছাত্রলীগ কর্মী হলো- টিপু (২৫) ও রুবেল (২২)। এর মধ্যে টিপুর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নগরের ৮নং শুলকবহর ওয়ার্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা দিদারুল আলম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বশরের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টিপু-রুবেলসহ টেক্সটাইল গেট এলাকায় একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় দুটি সিএনজি অটোরিকশা যোগে আবুল বশরের অনুসারী ১০-১২ জন যুবলীগ কর্মী এসে টিপু ও রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, আহত টিপু ও রুবেল নামে দুই যুবককে রাতে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে টিপুর পিঠে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রুবেল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে ছাত্রলীগের ২ কর্মীকে কোপালো যুবলীগ

আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯