চট্টগ্রামে নতুন করে ১৯২ জন আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ৮৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ১ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৯২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১২১ জন নগরের ও ৭১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ৪৮০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৪৪ জন।

সোমবার (২২ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ৩০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৬ জন ও বিভিন্ন উপজেলার ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৪৬ জন নগরের ও ৬ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার ১ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭১ জনের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, আনোয়ারার ১১, চন্দনাইশের ৫, পটিয়ার ৮, রাউজানের ৭, ফটিকছড়িতে ২০, হাটহাজারীতে ৫, সন্দ্বীপে ৭ ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬৯৯ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন করে ১৯২ জন আক্রান্ত

আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০