চট্টগ্রামে নতুন করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬১ জন; এর মধ্যে ৫০ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৪২৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৪৪২ জন নগরের ও ৪ হাজার ৯৮১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৪ জন; এর মধ্যে ১৯০ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জন ও উপজেলার ১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।

শেভরণে ৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০