চট্টগ্রামে নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে আরও ৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৯৯৮ জন হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৩ জন; এর মধ্যে ৫৮ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৯৯৮ জনের মধ্যে ১২ হাজার ৮৫০ জন নগরের ও ৫ হাজার ১৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮১ জন; এর মধ্যে ১৯৫ জন নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ৯ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৯ জনের নমুনার মধ্যে নগরের ৬ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণে ৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের করোনা মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০