চট্টগ্রামে নতুন করে ৯৮ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ৮৪ জন নগরের ও ১৪ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ১ জনের মধ্যে ১৫ হাজার ৩৮৩ জন নগরের ও ৫ হাজার ৬১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে ১৪ দিন পর চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০২ জন; এর মধ্যে ২০৯ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৭ জনের নমুনার মধ্যে ১৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৯ জনের নমুনার মধ্যে ১৪ জনের, শেভরণে ৪৩ জনের নমুনার মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১ জনের নমুনা পরীক্ষা করে তার দেহে জীবাণুটি শনাক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন করে ৯৮ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০