চট্টগ্রামে নতুন শনাক্ত আরও ১২৪ জন, দুইজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৪ জন; নতুন শনাক্তদের মধ্যে ১০০ জন নগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি একুশে পত্রিকাকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৬৭১ জনের মধ্যে ২২ হাজার ৯ জন নগরের ও ৬ হাজার ৬৬২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪১ জন; এর মধ্যে ২৪৫ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও সিভাসুতে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

শেভরণে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত আরও ১২৪ জন, দুইজনের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০