চট্টগ্রামে নতুন শনাক্ত আরও ১৭১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ৮৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৭৯ জন নগরের ও ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ৪০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ৫৬ জন; এর মধ্যে নগরের ১৭ জন ও বিভিন্ন উপজেলার ৩৯ জন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত।

তিনি জানান, গতকাল সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৯ জন নগরেরর ও ২৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৫৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৯ জন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন নগরের ও বাকি ১৪ জন বিভিন্ন উপজেলার।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৪০ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৯ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৯২ জনের মধ্যে লোহাগাড়ায় ১২, সাতকানিয়ায় ১২, বাঁশখালীতে ১, আনোয়ারায় ৫, বোয়ালখালীতে ১০, রাউজানে ২০, ফটিকছড়িতে ৫, হাটহাজারীতে ১১, মিরসরাইয়ে ১২ ও সীতাকুণ্ডের ৪ আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৫ হাজার ৪০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১২৪ জন। সুস্থ হয়েছেন মোট ৪৫৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত আরও ১৭১ জন

আপডেট সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০