চট্টগ্রামে নতুন শনাক্ত ১৫৯ জন, মোট ১২৪৮৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ৪৫৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৯ জন; এর মধ্যে ১০৮ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৪৮৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ৭২০ জন নগরের ও ৩ হাজার ৭৬৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২০ জন; এর মধ্যে ১৫৬ জন নগরের ও ৬৪ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৮ জন ও বিভিন্ন উপজেলার ২২ জন আছেন।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৩৯ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে করোনা মিলেছে; এর মধ্যে নগরের ১৩ জন ও উপজেলার ৬ জন আছেন।

শেভরণ ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৮ জন নগরের ও ৭ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে লোহাগাড়ার ৪ জন, সাতকানিয়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ৮, বোয়ালখালীর ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ১৭, মিরসরাইয়ের ৩, সন্দ্বীপের ২ ও সীতাকুণ্ডের ৩ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ সুস্থ হয়নি; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪৮৭ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ১৫৯ জন, মোট ১২৪৮৯ জন

আপডেট সময় : ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০