চট্টগ্রামে নতুন শনাক্ত ২৮২ জন, রোগী বেড়ে ৯৪০৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ৪৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৮২ জন নগরের ও ১০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৯ হাজার ৪০৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৬ হাজার ৪৬৭ জন নগরের ও ২ হাজার ৯৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৮৭ জন; এর মধ্যে ১৩৬ জন নগরের ও ৫১ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (৩ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জন ও বিভিন্ন উপজেলার ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ২৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬২ ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ১৪০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষার করে ৩ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ জন ও উপজেলার ৫ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণ ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭২ জন নগরের ও ২২ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১০০ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৫, চন্দনাইশের ৩, পটিয়ার ১২, বোয়ালখালীর ৯, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৪, ফটিকছড়িতে ২, হাটহাজারীতে ১৫, মিরসরাইয়ের ১৩ ও সীতাকুণ্ডের ১৩ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৭ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ১৩১ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ২৮২ জন, রোগী বেড়ে ৯৪০৫

আপডেট সময় : ১২:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০