চট্টগ্রামে নতুন শনাক্ত ২৪০ জন, মোট আক্রান্ত ২৬ হাজার ছাড়িয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪০ জন; নতুন শনাক্তদের মধ্যে ২১৭ জন নগরের ও ২৩ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ৬৫ জনের মধ্যে ১৯ হাজার ৭৫৪ জন নগরের ও ৬ হাজার ৩১১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২০ জন; এর মধ্যে ২২৫ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২০ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১০৬ জনের নমুনার মধ্যে ৩১ জনের ও শেভরণে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মানুষ সচেতন হচ্ছে না। যার কারণে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার গত কয়েক দিন ধরেই বাড়ছে। স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ২৪০ জন, মোট আক্রান্ত ২৬ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০