চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৪ জন, নমুনা পরীক্ষা কমে ৪৩১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০ ৩৪০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৪ জন; এর মধ্যে ২৯ জন নগরের ও ৫ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৮০৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৫২ জন নগরের ও ৪ হাজার ৬৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫১ জন; এর মধ্যে ১৭৩ জন নগরের ও ৭৮ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৪ জনের নমুনার মধ্যে নগরের ৬ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের করোনা পরীক্ষা করে ১ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫ জনের মধ্যে লোহাগাড়া, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাইয়ের একজন করে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৬ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫২১ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৪ জন, নমুনা পরীক্ষা কমে ৪৩১

আপডেট সময় : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০