চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৮ জন, আরও একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৩৩ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৫৭৮ জন; এর মধ্যে ২৫ হাজার ৪০০ জন নগরের ও ৭ হাজার ১৭৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৮ জন; এর মধ্যে ২৬৭ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা পাওয়া যায়নি।

জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। সিভাসুতে ১৭ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

শেভরণে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৮ জন, আরও একজনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১