চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৬ জন, নমুনা পরীক্ষা ৪৭৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০ ৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬ জন; এর মধ্যে ৫৯ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৫৫৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৫৮ জন নগরের ও ৪ হাজার ৫৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪৭ জন; এর মধ্যে ১৭১ জন নগরের ও ৭৬ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৭ জনের ও উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ জনের করোনা মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭ জনের মধ্যে আনোয়ারায় ২, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ৩, হাটহাজারীতে ২ ও মিরসরাইয়ে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭১ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩৮১ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৬ জন, নমুনা পরীক্ষা ৪৭৫

আপডেট সময় : ১০:৩০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০