চট্টগ্রামে নতুন ২১৭ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ৮৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৯২৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ২১৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১৬৪ জন নগরের ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ৬৯৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৩ জনের ও উপজেলায় একজেনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৪৮ জন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২৯ জন নগরের ও ২৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ১৫২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৯ জন ও বিভিন্ন উপজেলার ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৭২ জন নগরের ও ৪ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে লোহাগাড়ার ৬, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৮, চন্দনাইশের ৭, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ৯, হাটহাজারীতে ৫ ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭৯৪ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন ২১৭ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০