চট্টগ্রামে নতুন ৫৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৪৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৫৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের কমেক, বিআইটিআইডি এবং সিভাসুতে ২২২ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৫৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৮৪৫ জন।

সোমবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, সোমবার বিআইটিআইডিতে ১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ২৭ জনের। এর মধ্যে ২১ জন চট্টগ্রাম নগরের। তাদের মধ্যে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক জোবায়ের মনজুর ও হারুন এবং ইন্ডিপেডেন্ট টিভির ক্যামেরাপার্সন মো. আলমগীর আছেন।এছাড়া আলফালাহ গলির ১ জন, দামপাড়ার ৩ জন, মিস্ত্রি পাড়া ২ জন, হালিশহর পুলিশ লাইনের ১ জন, বন্দরটিলার ১ জন, শিল্প পুলিশের ১ জন, পাহাড়তলীর ১ জন, আকবরশাহ এলাকার ২ জন ও টেক্সটাইল এলাকার ২ জন আছেন।

বিআইটিআইডিতে সোমবার নমুনা পরীক্ষায় পটিয়া, চন্দনাইশ, মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী ও বাঁশখালীতে একজন করে মোট ৬ জনেরও করোনা পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে আজ সোমবার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪টি পজিটিভ। তার মধ্যে ২২ জন চট্টগ্রামের। বাকি ২ জন খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

চট্টগ্রামে নতুন শনাক্তদের মধ্যে পটিয়ার ৮ জন, সীতাকুণ্ডের ৭ জন, হাটহাজারীর ৬ জন ও বাঁশখালীর ১ জন রয়েছেন।

সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৪ জনের নমুনা পরীক্ষা করে লোহাগাড়ার জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা হলেও আজকে ফলাফল জানা যায়নি। আগামীকাল সকালে চমেক ল্যাবের ফলাফল জানা যাবে বলে জানান, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন ৫৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৪৫ জন

আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০