চট্টগ্রামে নতুন ৬৮ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৫৩ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৩ হাজার ৩৫৫ জনের মধ্যে ২৬ হাজার ৫২ জন নগরের ও ৭ হাজার ৩০৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৮১ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএলে ২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা ধরা পড়েনি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন ৬৮ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১