চট্টগ্রামে নতুন ৯৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪১৬৭ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ৭১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৬৫ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানও আছেন।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, তিনি জানান, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে সোমবার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ১৭ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৩১ জনের ও বিভিন্ন উপজেলার ২ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে সাতকানিয়ার ৪ জন, লোহাগাড়ার ৯ জন, বাঁশখালীর ৩ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ৭ জন, রাঙ্গুনিয়ার ১ জন, হাটহাজারীর ৪ জন ও সীতাকুণ্ডের ৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ১৬৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৯৯ জন। সুস্থ হয়েছেন ২৭৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন ৯৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪১৬৭ জন

আপডেট সময় : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০