চট্টগ্রামে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(চট্টগ্রামে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানীর স্বামী মিঠুন পুরীও একজন পুলিশ কনস্টেবল। ওরা দুজনেই চট্টগ্রাম ব্যাটালিয়ন পুলিশ লাইনে কর্মরত আছেন।

সোমবার (২৪জুন) বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বায়েজিদ থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহতের স্বামীর দেয়া খবরের ভিত্তিতে সোমবার বিকালে চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনের ২য় তলা থেকে কবিতা রানীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ গিয়ে ওই ফ্লাটের দরজা ভেঙ্গে কবিতার রানীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, নিহতের স্বামী মিঠুন বিকালে বাসায় এসে অনেকক্ষন দরজায় নক করার পর ভেতর থেকে কোন সাড়া-শব্দ না পাওয়ায় ভবনের দাড়োয়ানকে ডাকে। পরে তারা দু’জনে মিলে অনেক চেষ্টা করে কোনও সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, পুলিশ খবর পেয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই পুলিশ কনেস্টেবল দম্পতির প্রায় বছরখানেক আগে বিয়ে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯