চট্টগ্রামে নিজের গায়ে আগুন দিল ফল বিক্রেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯ ১৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন দিল ফল বিক্রেতা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডি সংলগ্ন নুরুন নাহার মঞ্জিলে পারিবারিক কলহের জের ধরে আবুল কাশেম (৩৫) নামে এক ফল বিক্রেতা নিজের গায়ে আগুন দিয়েছেন।দগ্ধ আবুল কাশেম ওই এলাকার আবুল বশরের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়ে বলেন, ‘আবুল কাশেমকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী স্বপন।

তিনি বলেন, ‘আবুল কাশেম মাদকাসক্ত। এ নিয়ে প্রতিনিয়ত পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হতো। এর জের ধরে কয়েকদিন আগে তার স্ত্রী কুমিল্লায় বাবার বাড়ি চলে যান।

বৃহস্পতিবার বিকালে একই বিষয় নিয়ে কাশেমের সঙ্গে তার বাবাসহ পরিবারের অন্য সদস্যদের ঝগড়া হয়। পরে কাশেম নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’

হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, ‘আবুল কাশেমের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নিজের গায়ে আগুন দিল ফল বিক্রেতা

আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯