চট্টগ্রামে নির্বাচনী বিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে ৮ ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের আটটি ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল থেকে শুরু হওয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অপসারণ করা হয়েছে বিপুল পরিমাণ রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুন।

ভ্রাম্যমান আদালতের একটি দলে থাকা চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনিক বলেন, ২৯ মার্চ সিটি করপোরশনের নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুর থেকে অনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার শুরু হয়েছে।

“তফসিল ঘোষণার পর থেকে রঙিন ব্যানার, ফেস্টুন নামানোর কথা থাকলেও অনেকে নামাননি। আবার অনেকেই নির্ধারিত সাইজের চেয়ে বড় ব্যানার টাঙিয়েছেন।তিনি বলেন, “৫ নম্বর মোহরা ওয়ার্ডের কালুরঘাট এলাকায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে নির্ধারিত সাইজের চেয়ে বড় ব্যানার টাঙানোর অপরাধে মোহাম্মদ আলম নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এছাড়াও অন্য সাত জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতগুলো নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ রঙিন ও নির্ধারিত আকৃতির চেয়ে বড় ব্যানার অপসারণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নির্বাচনী বিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে ৮ ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ১১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০