চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৪৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮২ জন; এর মধ্যে ৬৩ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ১৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ২৬১ জন নগরের ও ৪ হাজার ৯৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৩ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ জনের ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮২ জনের নমুনার মধ্যে নগরের ৫ ও উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৯০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।
শেভরণে ৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।