চট্টগ্রামে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ৩৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৪ জন; এর মধ্যে ৬৬ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৭৬২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৯১২ জন নগরের ও ৪ হাজার ৮৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৬৭ জন; এর মধ্যে ১৮৬ জন নগরের ও ৮১ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৬ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনার মধ্যে নগরের ৫ জন ও উপজেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের করোনা পরীক্ষা করে ২ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৯১ জনের নমুনার মধ্যে নগরের ৭ জন শনাক্ত হয়েছেন।

শেভরণে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে বাঁশখালীর ২, রাউজানের ১, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০