চট্টগ্রামে বন্ধুদের সাথে বেড়াতে এসে প্রাণ গেল কলেজ ছাত্রের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর রাবার ড্যামে বন্ধুদের সাথে বেড়াতে এসে মোহাম্মদ ইব্রাহিম (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে )

আজ ২২ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ভুজপুর কাজিরহাট সংলগ্ন হালদা নদীর রাবার ড্যামের পানিতে ডুবে তিনি মারা যান।

নিহত কলেজ ছাত্র মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম নগরীর কাজিরদেউড়ি এলাকার রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। ইব্রাহিম ওমরগনি এম.ই.এস কলেজের( অনার্স চতুর্থ বর্ষের) ছাত্র।

জানা যায়, আজ সকালে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ি ভুজপুর রাবারড্যামে বেড়াতে আসেন ইব্রাহিম। তাদের সফরসঙ্গী ইরফানের ভাষ্যমতে,ইব্রাহিম অসাবধানতায় প্রথমে পা পিছলিয়ে নিচে পড়ে যায়,সেখানে গভীর খাদ থাকায় মুহুর্তেই সে ডুবে যায়, আমরা নিজেরাও সাঁতার জানতাম না। আমাদের চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করি। কিন্তু ততক্ষনে সে প্রাণ হারায়।

পরে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত ইব্রাহীমের লাশ ভূজপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে বন্ধুদের সাথে বেড়াতে এসে প্রাণ গেল কলেজ ছাত্রের!

আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১