চট্টগ্রামে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ১৪৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ৩৯৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৫ জন; যা গত ৯ দিনের মধ্যে এক দিনে সর্বোচ্চ। এর মধ্যে ১২১ জন নগরের ও ২৪ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ১১৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪০৪ জন নগরের ও ৪ হাজার ৭১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫৩ জন; এর মধ্যে ১৭৫ জন নগরের ও ৭৮ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৮ জনের ও উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে চট্টগ্রামের ১২২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ২ জনের শরীরে করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জনের করোনা মিলেছে।

শেভরণে ২৬০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭২ ও উপজেলার ৭ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ৮, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ৪ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৭০৮ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ১৪৫ জন

আপডেট সময় : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০