চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ১৫৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৪ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৩৯ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৮৭৯ জনের মধ্যে ২৩ হাজার ৮০ জন নগরের ও ৬ হাজার ৭৯৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৫ জন; এর মধ্যে ২৫৪ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮০০ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের ও সিভাসুতে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও শেভরণে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ১৫৪ জন

আপডেট সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০