চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা; একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯২ জন; নতুন শনাক্তদের মধ্যে ৮৮ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৬৭০ জন; এর মধ্যে ২৫ হাজার ৪৮৮ জন নগরের ও ৭ হাজার ১৮২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পাওয়া গেছে। সিভাসুতে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৭১ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও শেভরণে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা; একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২ জন

আপডেট সময় : ১০:৪১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১