চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমআরএ’র নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে মাহারাজ দিবসে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) রিপোর্টার সফিউল ইসলাম মাসুমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৯ জুন) বিকেলে এমআরএ’র দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ জুন চট্টগ্রাম বন্দরের মোবাইল টাওয়ার স্থাপনের বিরোধিতায় বার্মা হাউজের সামনে বাম রাজনৈতিক দলগুলোর রোডমার্চ চলাকালে সাংবাদিক মাসুম পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন। হামলাকারীরা বাসদ, জাসদ, কমিউনিস্ট পার্টি ও অন্যান্য বাম সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় এমআরএ’র সভাপতি ফখরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তিনি অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমআরএ’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজজামান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমআরএ’র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫