চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ৭শ্রমিক অগ্নিদগ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ১১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিউল হোসেন(রবি), চট্টগ্রাম:
নগরীর সল্টগোলা ক্রসিং এর নিউমুড়িং এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নামক ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন ওসমান গণি(৪০), রাজিব দাশ(৩০), রাকিব(২০), নুরুল আলম(৩৫), এনায়েত হোসেন(৩৫), নোমান(২৪) ও আজম।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার হেলাল উদ্দিন চৌধুরী জানান, ‘আমরা খবর পেয়েই ১১ টার দিকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তৎক্ষনাৎ এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। শ্রমিকরা ওয়ার্কশপের বাইরে ওয়েল্ডিং এর কাজ করার সময় একটি সিলিন্ডার গরম হয়ে বিস্ফোরণ ঘটে এবং উপরের দিকে উঠে যায়।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ৭জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন আহত হয়েছে এবং তাদেরকে চমেকের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ৭শ্রমিক অগ্নিদগ্ধ

আপডেট সময় : ১০:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯