চট্টগ্রামে হিযবুত তাহরীর ১৫ জঙ্গি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি  সংগঠন হিযবুত তাহরীরের নগরের প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলমসহ ১৫জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নগরের বিভিন্নস্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে তাদের আটক হয়।

আটক অন্যান্যরা হলেন, ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫), মো. সম্রাট (২২)।

জানা গেছে, হিযবুতের নগরের প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, ‘আমাদের ৫টি টিম পাঁচভাগে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে। হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানকে আটক করা হয়েছে। আরও কয়েকজন আটক আছে। ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে হিযবুত তাহরীর ১৫ জঙ্গি আটক

আপডেট সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯