চট্টগ্রামে ১১৭ জনের করোনা শনাক্ত, আরও একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন; নতুন শনাক্তদের মধ্যে ১০৬ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৫৭৮ জনের মধ্যে ২৪ হাজার ৫৩৬ জন নগরের ও ৭ হাজার ৪২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৩ জন; এর মধ্যে ২৫৯ জন নগরের ও ১০৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬২৯ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও শেভরণে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা মিলেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও আরটিআরএলে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে ১১৭ জনের করোনা শনাক্ত, আরও একজনের মৃত্যু

আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১