চট্টগ্রামে আরও ৬৪ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আরও ৬৪ জনের দেহে করোনা শনাক্ত। গত ২৪ ঘন্টায় ৯৩০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৪ জন; নতুন শনাক্তদের মধ্যে ৫৭ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত ২৩ হাজার ৬২৮ জনের মধ্যে ১৭ হাজার ৬৫১ জন নগরের ও ৫ হাজার ৯৭৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৩ জন; এর মধ্যে ২১৯ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনার মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ধরা পড়েছে।

আরো পড়ুনঃ শনিবার ২১ নভেম্বরের রিপোর্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে আরও ৬৪ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১১:১৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০