চট্টগ্রাম আকবার শাহ হতে কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আকবরশাহ্ থানাধীন সি ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তায় রকির গ্যাস গোডাউনের সামনে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ান ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন মাছিমপুর এলাকার মো. শহিদ উল্লাহর ছেলে। সে বসবাস করে নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায়।
তার বিরুদ্ধে আকবরশাহ থানায় দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, “সি ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তায় রকির গ্যাস গোডাউনের সামনে অভিযান চালিয়ে আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।”

ওসি জানান, আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ান কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী। সে আকবরশাহ এলাকায় শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগরের নেতৃত্বে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম আকবার শাহ হতে কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০