চট্টগ্রাম কোতোয়ালি থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত মনির মিয়া (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (৯ সেপ্টোম্বর) ভোরে বিআরটিসি জামতলা বস্তির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার এএসআই সোহেল আহমেদ জানান, মনিরের বিরুদ্ধে মাদক আইনে করা একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত।
সাজা হওয়ার পর থেকে মনির পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।










