চট্টগ্রাম খুলশী থানা এলাকায় আইজ্জা ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ১৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আজিজ ডাকাত ওরফে আইজ্জা নামের এক ডাকাত নিহত হয়েছে। খুলশী থানাধীন নাসিরাবাদ প্রপারটিজ লিমিটেড এর ৮ নম্বর রোডের পশ্চিম মাথায় টিলার ওপর থেকে রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গরীবুল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় শুক্রবার (১৫ নভেম্বর) আরিফুল হক নামে একজনের বাসায় ঢুকে জুমার নামাজের সময় মহিলাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। বাড়ির মালিক এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি টেক্সীসহ আটক করা হয় চালককে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর পাথরঘাটার পুরাতন গির্জা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া গয়নাসহ আটক করা হয় নবরত্ন জুয়েলার্সের মালিক দুর্জয় বণিককে।

তিনি আরো বলেন, চালক ও দুর্জয়ের কথার সূত্র ধরে আটক করা হয় মোহাম্মদ রফিক নামে আরও একজনকে। পরে জিজ্ঞাসাবাদে রফিককে আজিজ ডাকাতের কথা জানায়। এরপর ছিনতাই কাজের মূলহোতা আইজ্জা ডাকাতকে ধরতে ডেবার পাড় এলাকায় চালানো হয় অভিযান। পুলিশের অবস্থান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আইজ্জা ও তার সহযোগীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির একপর্যায়ে আইজ্জা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড অব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, আজিজ ওরফে আইজ্জা ডাকাতের বিরুদ্ধে ২০০০ সালের একটি হত্যা মামলা রয়েছে। তাছাড়া অপর একটি মামলায় ১২ বছর সাজা খাটার পর গত তিন মাস আগে জামিনে মুক্তি পায় সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম খুলশী থানা এলাকায় আইজ্জা ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯