Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে চালু হলো ২ জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে চালু হলো ২ জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে চালু হলো ২ জোড়া কমিউটার ট্রেন

মাঈন উদ্দীন, চন্দনাইশঃ

রেলমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশে ১০টি মেগা প্রকল্পের মধ্যে রেলের মধ্যে রয়েছে ২টি। একটি সারা বাংলাদেশে রেললাইন সংস্কার। অপরটি রেললাইন সম্প্রসারণ। যে রেললাইনের মাধ্যমে পদ্মা সেতু পাড়ি দিয়ে ১৭২ কিলোমিটার রেললাইন নির্মাণের মাধ্যমে সারা বাংলাদেশের সাথে রেল যোগাযোগ সম্পন্ন হবে। তাছাড়া ট্রান্স এশিয়ান রেললাইনের মাধ্যমে বাংলাদেশের সাথে মিয়ানমার, চীন, ভারত পর্যায়ক্রমে মালেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হবে। আগামী ২০২২ সালের ডিসেম্বর মাসে দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ সম্পন্ন করে জনগণের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।

২০১১ সালে যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেল মন্ত্রণালয়কে আলাদা করে বর্তমান প্রধানমন্ত্রী রেল ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছেন। চন্দনাইশের দোহাজারীতে একটি অত্যাধিক রেলওয়ে জংশন প্রতিষ্ঠা করা হবে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। যে দেশের রেল যোগাযোগ উন্নত, সে দেশের নৌপথ, সড়ক পথ ও আকাশ পথ উন্নত। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন তরান্বিত হয়। দোহাজারী রেলষ্টেশন থেকে ডেমু কমিউটার ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন।

গতকাল ৬ ফেব্রুয়ারি সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (পূর্ব) মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ডেমু ট্রেন উদ্বোধন উপলক্ষে রেলষ্টেশন চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ এমপি, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মো. সাহেব উদ্দিন, পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত। হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, উপজেলা আথলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আথলীগ নেতা বোরহান মোঃ এমরান, আথলীগ নেতা যথাক্রমে বাবর আলী ইনু, হেলাল উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, আবদুশ শুক্কুর, বশির উদ্দীন মুরাদ, শাহাদাত মোঃ সায়েম, জয়নাল আবেদীন প্রমুখ। আজ ৭ ফেব্রুয়ারি থেকে ডেমু রেকের মাধ্যমে এসব ট্রেন নিয়মিতভাবে এ লাইনে চলাচল করবে। দোহাজারী কমিউটার-১ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ভোর সাড়ে ৫টায় রওনা হয়ে সকাল ৬.৪০টায় পটিয়া স্টেশনে পৌঁছবে। দোহাজারী কমিউটার-২ পটিয়া থেকে সাড়ে ৭ টায় রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে।

দোহাজারী কমিউটার-৩ চট্টগ্রাম থেকে বিকাল ৫টায় রওনা হয়ে রাত সাড়ে ৭টায় দোহাজারীতে পৌঁছবে। দোহাজারী কমিউটার-৪ দোহাজারী স্টেশন থেকে রাত ৭টা ৪০ মিনিটে রওনা হয়ে রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছবে। যাত্রাপথে এ রেল-লাইনে সবকটি স্টেশনে যাত্রী উঠানামা করবে। বর্তমানে চট্টগ্রাম-দোহাজারী রেল-লাইনে ২ জোড়া লোকাল ট্রেন চলাচল করছে। তবে, এসব ট্রেনের শুক্রবার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। (ছবি আছে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here