Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরীতে কলার আড়তে আগুন

চট্টগ্রাম নগরীতে কলার আড়তে আগুন

চট্টগ্রাম নগরীতে কলার আড়তে আগুন

আব্দুল করিম চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজারে কলার আড়তে আগুন লেগেছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারীর পরিচালক জসিম উদ্দীন।

তিনি বলেন, কলার আড়তে গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণ আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here