চট্টগ্রাম নগরীতে ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪৩ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরের জুবলী রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আনোয়ারুল হাসান রাসেল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৯ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে হোটেল আল ফয়সাল ইন্টারন্যাশনালে এ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী রাসেলকে ৯ হাজার ২৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে তার ব্যবহৃত একটি স্কুটার জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।










