চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় গাড়ির ডেস্ক বোর্ড থেকে সাড়ে ৩৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি মোড়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।শুক্রবার (৮ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে একটি হোটেলের সামনে থেকে ৭ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান মামুন।

আটককৃতরা হলেন, ঢাকা ওয়ারী থানার ৪১নং ওয়ার্ডের ১নং জোড়পুল লেনের টিপু সুলতান রোডের বাসিন্দা মো.সাইদুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (২৯) ও ফরিদপুরের বোয়ালমারী থানার শেখর মোল্লা বাড়ির বাসিন্দা মো. নুরনবীর ছেলে নুর জামাল (৩০) ড্রাইভার। র‌্যাব জানায়, চট্টগ্রাম হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কার ঢাকার দিকে জিইসি সড়ক পথে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে রাস্তার পশ্চিম পাশে চেক পোস্ট বসায় র‌্যাব। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি গাড়ি দাঁড়ানোর জন্য সংকেত দিলে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তার পিছু নিয়ে কারটিকে গতিরোধ করে। পরে কারটিতে থাকা দুজনকে আটক করে তাদের স্বীকারোক্তিমতে ডেস্কবোর্ড থেকে ৭ হাজার ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তাকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় গাড়ির ডেস্ক বোর্ড থেকে সাড়ে ৩৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯