চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ছুরিকাহত ২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯ ৩১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
নগরীর টাইগারপাস এলাকার রেলওয়ে কলোনিতে দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় দুজন ছুরিকাহতসহ বেশ কয়জন আহত হয়েছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তবে সংঘর্ষে জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। যদিও স্থানীয় আওয়ামী লীগ নেতা হিরণ ও সাবেক ছাত্রলীগ নেতা লিমনের অনুসারীরা এ সংঘর্ষে জড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আওয়ামী লীগ নেতা হিরণের অনুসারী নজরুল গ্রুপের একজনকে মারধর করে লিমন গ্রুপের নেতা-কর্মীরা। এর মধ্যে একটি পক্ষ রেলওয়ে কলোনির পূবালী মাঠ হিন্দু পাড়া এবং অপর গ্রুপটি নালা পাড়ার বাসিন্দা। একজনকে মারধরের ঘটনা থেকেই এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষই দা-ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এসময় কলোনিতে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। চারপাশে আতংক ছড়িয়ে পড়ে। দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণ হিসেবে কয়েকদিন আগে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত বেলাল নিহতের ঘটনাটিও কাজ করেছে বলে স্থানীয় বরাতে জানা গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান খুলশী থানার ওসি প্রনব চৌধুরী। সংঘর্ষের ঘটনায় মামলা হতে পারে বলেও জানান তিনি। এদিকে, এ ঘটনায় ছুরিকাহত বিজয় চন্দ্র দে (২৮) ও সঞ্জয় কুমার দাশ (২২) নামে দুজনকে রাত পৌনে দশটার দিকে হাসপাতালে আনা হয় বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই শীলব্রত বড়ুয়া। তাদের একজনকে ২৬ এবং অপরজনকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ছুরিকাহত ২ জন

আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯